হাতিয়ায় গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ এর সমাপনী

মোঃ হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ১০দিনব্যাপী গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরবেলা হাতিয়া উপজেলার তমরদ্দি সিরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে,১০ দিনব্যাপী গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ২০২২ইং এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই প্রশিক্ষণে পুরুষ ৩২ জন ও মহিলা ৩২ জন অংশ গ্রহণ করে।
হাতিয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা পাপিয়া বেগমের সভাপতিত্বে,গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের,সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নোয়াখালী জেলা উপ-পরিচালক স্থানীয় সরকার শাখার মোঃ আবু ইউছুপ,হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম হোসেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ গোলাম সারোয়ার,উপজেলা আনসার প্রশিক্ষক সিকান্দার আবু জাফর প্রমুখ।
সমাপনী অনুষ্ঠানে নোয়াখালী জেলা উপ-পরিচালক স্থানীয় সরকার শাখার মোঃ আবু ইউছুপ বলেন,এটি একটি সুশৃঙ্খল ও নিজকে গড়ে তোলার মূল ছাবিকাটি। তাই এই প্রশিক্ষণ গ্রহণ করার পর নিজকে দক্ষ করে গড়ে তোলা।সমাজসেবক হিসেবে নিজকে নিয়োজিত করা।এছাড়া এই সার্টিফিকেট একটি মূল্যবান সম্পদ।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন প্রধান অতিথি।



