slider

নলছিটিতে দুইকেজি গাঁজাসহ আটক ১

ঝালকাঠি প্রতিনিধি : দুইকেজি গাঁজাসহ একজনকে আটক করেছে ঝালকাঠির নলছিটি থানা পুলিশ।
শুক্রবার(১১নভেম্বর) রাত সাড়ে দশটায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মফিজুর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে উপজেলার দপদপিয়া ইউনিয়নের চরকয়া থেকে তাকে আটক করে।
পুলিশ সুত্র জানায় এসময় তার কাছ থেকে একটি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় দুইকেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১,৮০,০০০/- (এক লক্ষ আঁিশ হাজার) টাকা। আটককৃত মো. আসাদুজ্জামান শান্ত (৩৬) রংপুর জেলার
মিঠাপুকুর থানার মো. আবদুল বাতেন সরকার এর পুত্র ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. আসাদুজ্জামান শান্ত জানান, ঝালকাঠি জেলার বিভিন্ন জায়গায় বিক্রির উদ্দেশ্য ঢাকার গাজীপুর থেকে গাঁজা ক্রয় নিয়ে এসেছেন। নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু. আতাউর রহমান জানান, আটককৃত মো. আসাদুজ্জামান শান্তর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে তাকে ঝালকাঠি আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button