slider

হোমনায় জাতীয় কন্যা দিবসে আলোচনা সভা

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ জাতীয় কন্যা দিবস ২০২২, উপলক্ষে বেলা ১১ টায় হোমনা উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তানজুমা পারভীন লুনা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র এডভোকেট মোঃ নজরুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান মোঃ মহাসিন সরকার, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, উপজেলা শিক্ষা অফিসার আহসান তারেক, নারী উদ্যোক্তা হালিমা আক্তার ও কিশোর-কিশোরী ক্লাবের পক্ষে জান্নাতুল মৌ ইভা। সভায় ক্ষুদ্র ঋন হিসেবে চেক প্রদান করেন অতিথি বৃন্দ, সর্বশেষে প্রধান ও বিশেষ অতিথি বৃন্দ কেক কাটেন এবং আপ্যায়ন পর্বে অংশ গ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button