সিংগাইরে ধল্লা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

সিরাজুল ইসলাম, সিংগাইর (মানিকগঞ্জ) : তৃনমুল পর্যায়ে জনঅংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরনে স্থানীয় সরকারের টেকসই উন্নয়নের লক্ষে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণাা করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টার সময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে সচিব মীর মো. আলী হুসাইন ২ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭০০ টাকার বাজেট ঘোষণা করেন। এতে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ২৪ লাখ ৭০ হাজার ৭০০ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩ লাখ ৮০ হাজার টাকা।
বাজেট ঘোষণা আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-ধল্লা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী মো. শওকত আনোয়ার, উপ-কমিউনিটি সহকারি মেডিক্যাল অফিসার গোলাম ওয়াজেদ শিহাব, অবঃ শিক্ষক মো. আশেক আলী, উপজেলা আওয়ামী যুবলীগ সহসভাপতি মো. সাইফুল ইসলাম, ইউপি সদস্যদ্বয়- আব্দুল আলীম, মো. ইসহাক খান ও সিএইচসিপি মো. নাসির উদ্দিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি হাজী মো. আমজাদ হোসেন খান, দৈনিক মানবজমিন প্রতিনিধি অধ্যক্ষ মো. আতাউর রহমান, সাপ্তাহিক সময়ের সাথে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবলীগ সহসভাপতি মো. লিটন হোসেনসহ ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


