slider

ঝালকাঠিতে নিরাপদ সড়ক দিবসে শোভাযাত্রা ও আলোচনাসভা

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের চত্ত¡রে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটি উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মো.জোহর আলীর নেতৃত্বে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) ঝালকাঠির সহকারী পরিচালক মাহবুবুর রহমান, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন আহমেদসহ বিভিন্ন সরকারী- বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। পরে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে আলোচনাসভা
অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button