slider

কাপাসিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া(গাজীপুর)প্রতিনিধিঃ আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কাপাসিয়া উপজেলা প্রসাশনের আয়োজনে জাতীয় সড়ক দিবস-২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পোস্টার, লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ অক্টোবর সকাল ১১টার দিকে জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে নিরাপদ সড়ক দিবসের র‌্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু করে র‌্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ,কে,এম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, রওশন আরা সরকার প্রমুখ।
র‌্যালিতে উপজেলা প্রশাসন বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন অংশ গ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button