slider
সিংড়ায় ইউপি সদস্যকে জবাই করে হত্যা, লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের ১ নং ওয়ার্ড ইউপি সদস্য ও বামিহাল গ্রামের বাসিন্দা ফরিদুল ইসলামের জবাই করা লাশ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ। বুধবার ভোরে সিরাজগঞ্জ রোডের পাটঘরি এলাকায় তার লাশ উদ্ধার করা হয়। ফরিদুল ইসলাম বামিহাল গ্রামের মৃত খোকা আকন্দের পুত্র এবং সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি।
জানা যায়, দীর্ঘদিন থেকে বামিহাল গ্রামে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দু পক্ষের বিরোধ চলে আসছে। দু দশকের বেশি সময় ধরে দু পক্ষের সংঘর্ষে প্রায় ১২ জন নিহত হয়েছে। সম্প্রতি দু পক্ষের মধ্যে সংঘর্ষে দু গ্রুপের ২ জন নিহত হওয়ার পর বামিহাল গ্রামে পুরুষ শূন্য হয়ে পড়ে। ঐ ঘটনার পর থেকে পলাতক ছিলো ফরিদুল ইসলাম। সে একটি গ্রুপে নেতৃত্ব দিতো। সিংড়া থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


