
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সম্মেলন গতরাতে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে শেষ হয়েছে।
সম্মেলনে মীর মোফাজ্জল হোসেন মোশতাককে সভাপতি ও পাদুকা শ্রমিক নেতা আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট পার্টির ঢাকা মহানগরের নতুন কমিটির গঠন করা হয়।
পার্টির মহানগর কমিটি নিম্নরূপ –
সভাপতি – মীর মোফাজ্জল হোসেন মোশতাক
সাধারণ সম্পাদক – আবুল কালাম আজাদ
সদস্য – আকবর খান, কামরুজ্জামান ফিরোজ, শহীদুজ্জামান লাল মিয়া, মোহাম্মদ সালাউদ্দিন, মোঃ রিয়েল, স্নিগ্ধা সুলতানা ইভা, সাইফুল ইসলাম কাঞ্চন, আয়েশা সিদ্দিকা, মোহাম্মদ হেলালউদ্দিন।
ছয়জনকে পরবর্তিতে কমিটিতে কো- অপ্ট করা হবে।
সম্মেলনে মহানগর কমিটির পাঁচ সদস্য বিশিষ্ট সম্পাদকমন্ডলী গঠন করা হয়।
কমিটির বিদায়ী সভাপতি আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের কাউন্সিল অধিবেশনে রাজনৈতিক ও সাংগঠনিক রিপোর্ট পেশ করেন মীর মোফাজ্জল হোসেন মোশতাক। উপস্থিত কাউন্সিলারগণ এর উপর আলোচনা করেন।
সম্মেলনে গৃহীত এক প্রস্তাবে আগামী ৯ থেকে ১২ ডিসেম্বর ২০২২ পার্টির দশম জাতীয় সম্মেলন – কংগ্রেস সফল করার আহবান জানানো হয়।




