slider

ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সোহেল রানা, মানিকগঞ্জ : “দুর্যোগে আগাম সর্তকবার্তা সবার জন্য কার্যব্যবস্থা” এই প্রতিবাপদ্য বিষয়কে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওরে দুর্যোগ পূর্বাভাস জানতে ১০৯০ নম্বেরে ডায়াল করুন ব্যানার সম্বলিত আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০:৩০ মিনিটে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে দাড়িয়ে একটু র‌্যালী শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ হামিদুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমান, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মান্নান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা সাত্তার মিয়া, ঘিওর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাম প্রসাদ সরকার দীপু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলী ইকবাল বাহার শামীম, সালাউদ্দিন সজল প্রমুখ। এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button