slider

রাজাপুরে প্রধানমন্ত্রী‘র ত্রান তহবিলের চেক বিতরণ

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান তহবিলের আট লাখ ত্রিশ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। ১৮ জন দুস্থ অসহাদের মাঝে এ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার বিকাল ৫টায় উপজেলা শেখ রাসেল সংসদ এর সভাকক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য মো. মনিরুজ্জামান মনির উপস্থিত থেকে অসহায় ও দুস্থদের হাতে এ চেক তুলে দেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুর রহমান ডেজলিং তালুকদার, মো. মেজবাহ উদ্দিন মাসুদ সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো. নাসির উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. শাহ জালাল হাওলাদার, শেখ রাসেল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. সাইফুজ্জামান রুবেল প্রমূখ। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button