ঘিওরে দুর্গোৎসবের ব্যতিক্রমী আয়োজনে অভিভূত জেলা প্রশাসক

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরের ৭টি ইউনিয়নের বিভিন্ন দূর্গা পূজামন্টপ পরিদর্শন করেছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
মঙ্গলবার সন্ধ্যায় তিনি ঘিওরের বিভিন্ন এলাকায় দুর্গোৎসবের মন্টপ পরিদর্শন করেন। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের ধর্মীয় সব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উপজেলার বড়টিয়া নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর দুর্গোৎসবে জেলা প্রশাসকসহ আমন্ত্রিত অতিথিদেরকে ব্যতিক্রমী আয়োজনে বরণ করে নেন ভক্ত পূজারীরা। তাদের নিজস্ব ঐতিহ্যবাহ নাচ গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রসাদ বিতরণ করে অতিথি বরণ করেন ভক্ত পূজারী। এরপর ঘিওর উপজেলা সদরের শতদল ও কচিকাঁচা দীর্ঘসহ মা দুর্গার আগমন দৃশ্য করিওগ্রাফি করে দেখান আয়োজকরা। এছাড়াও প্রায় অর্ধশত বছরের ঐতিহ্যবাহী জেলার সর্ববৃহৎ পূজা মন্ডপ বানিয়াজুরী মালাকার বাড়িতেও নানা আয়োজনে বরণ করে নেয়া হয় অতিথীদের। জেলা প্রশাসকসহ আমন্ত্রিত অতিথিরা মুগ্ধতা প্রকাশ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মানিকগঞ্জ পৌরসভা মেয়র মোঃ রমজান আলী, দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা, শিবালয় উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউর রহমান জানু, উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান, ঘিওর থানার ওসি মোঃ আমিনুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শচীন্দ্রনাথ মিত্র, সাধারণ সম্পাদক সুব্রত কুমার শীল গোবিন্দ, বড়টিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল হক রওশন, বানিয়াজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসআর আনসারী বিল্টু, ঘিওর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম প্রমুখ।
উপজেলার বানিয়াজুরী মালাকার বাড়ি মন্টপ, বড়টিয়া নৃতাত্ত্বিক সার্বজনীন মন্ডপ, ঘিওর সদরের শতদল, কচিকাঁচা মন্টপসহ বেশ কয়েকটি পরিদর্শন করেন।
বিভিন্ন মন্টপের সনাতন ধর্মাবলম্বী পূজারী ও ভক্তদের সাথে শারদীয় দুর্গোৎসব সম্পর্কে মতবিনিময় করেন এবং ধর্মীয় এই উৎসব আনন্দ ও নির্বিঘ্নে পালনের জন্য আইন শৃঙ্খলা নিরাপত্তায় সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।


