slider
লালমোহনে ২৫ হাজার বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্ধোধন করেন এমপি শাওন

লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহন উপজেলার বিভিন্ন স্কুল কলেজের আঙিনায় প্রায় ২৫ হাজার বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার হাজি মোঃ নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয় এর মাঠে বৃক্ষ রোপণ কর্মসুচির উদ্ধোধন করেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী, দেশরত্ম শেখ হাসিনার নির্দেশে সারাদেশের ন্যায় লালমোহনেও বৃক্ষ রোপন উদ্বোধন করা হয়েছে। হাজী মোঃ নূরুল ইসলাম চৌধুরী কলেজের সুন্দর্য্য বর্ধনে ১শ কৃষ্ণ চূড়া গাছের চারা রোপন করা হয়েছে। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহি কর্মকর্তা পল্লব কুমার হাজরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, রেঞ্জ ও বন কর্মকর্তা আশিষ কুমার দে সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন উপস্থিত ছিলেন।



