slider

নোয়াখালীতে আপত্তিকর অবস্থায় আইনজীবী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর জেলা শহর মাইজদীর হাউজিং এস্টেটের স্বপ্নচূড়া আবাসিক ফ্ল্যাট থেকে আপত্তিকর অবস্থায় এক আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার মাছুম আরাফাত (৪০) নিজেকে জেলা জজ আদালতের আইনজীবী হিসবে পরিচয় দিয়েছেন। তার বাড়ি সুবর্ণচরে। থাকেন জেলা শহরের ল’ইয়ার্স কলোনীতে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল, বুধবার দিবাগত রাত ২ টার দিকে ওই ফ্ল্যাটের ৫ম তলার বি ব্লকের বাসা থেকে তাকে আটকের পর বিকেলে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। পরে বিচারকের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্বপ্নচূড়া আবাসিক ফ্ল্যাটের ৫ম তলার বি ব্লকের এক নারীর সাথে তার স্বামীর অনুপস্থিতিতে বাসায় অবস্থান করে আইনজীবী মাছুম আরাফাত। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে বাসাটি ঘিরে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ তাৎক্ষণিক মাছুম আরাফাতকে থানায় নিয়ে আসে।
সুধারাম মডেল থানার ওসির দায়িত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে আসামিকে কারাগারে প্রেরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button