স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক কর্মশালা

লোঙা খুমি,রুমা প্রতিনিধি : রুমা উপজেলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক ভাবে প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা আয়োজন করা হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিস ইউনিটের সার্বিক ব্যবস্থাপনায় মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২টা দিকে মুনলাই বম জনগোষ্ঠীর পাড়ায় বেস্ট সেন্টার এর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা.অংচালু মার্মা সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং পরিচালক যুগ্নসচিব মোঃ হাবিবুর রহমান। উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (এমসিএইচ সার্ভিস ইউনিট) মাহমুদুর রহমান, পরিবার পরিকল্পনা বিষয়ক কনভেনিং কমিটি এবং লাইন ডাইরেক্টরের আহবায়ক দুংড়িমং মার্মা, জেলা সিভিল সার্জন ডা: নীহার রঞ্জন নন্দী,, রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মার্মা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী, জিরা বম (চেয়ারম্যান), ইউনিয়ন সদস্য সহ কর্মশালায় ০৪ ইউনিয়নের সকল স্বাস্থ্যকর্মী, উপজেলার আংশিক বিভিন্ন অধিপ্তরের কর্মকর্তারগন, সাংবাদিকবৃন্দ, এনজিও কর্মীবৃন্দসহ প্রমূখ উপস্থিত ছিলেন। কর্মশালায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ের উপর আলোচনা গুরুত্ব পেয়েছে। উপস্থিতি বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা বলেন, যেহেতু রাষ্ট্রের কর্মচারী হিসেবে আমরা দায়িত্ব পালন করি সেইক্ষেত্রে জনগনের সেবা দিতে পিছপা হবো না ।




