সাভারে শ্রমিকদের বিক্ষোভ, দাবি না মানলে আন্দোলনে যাওয়ার ঘোষণা

আহসান হাবিব, বিষেশ প্রতিনিধিঃ সাভারে অবস্থিত ড্রেস আপ লিমিটেডের বেআইনি বন্ধ ঘোষণার প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বকেয়া বেতন ভাতা পরিশোধ ও অবৈধ বন্ধ ঘোষণা প্রত্যাহার করে বন্ধ কারখানার চালু করার দাবিতে আজ ১৬ই সেপ্টেম্বর ২০২২ সকাল ১০ ঘটিকায় সাভারের রানা প্লাজার সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা কবির হোসেন উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন, বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি তুহিন চৌধুরী। শ্রমিক নেতা ইসমাইল হোসেন ঠান্ডা, পারভিন আক্তার, মোঃ কামরুল ইসলাম মৃধা, আলমগীর শেখ লালন আবু কালাম, মজিদ পাটোয়ারী, মিজানুর রহমান মিজান, শফিকুল ইসলাম রায়হান, কারখানার শ্রমিক মুনিরা ও লিটন সমাবেশে বক্তব্য রাখেন।
তারা বলেন ১০ই সেপ্টেম্বর ২০২২ কারখানার মালিক বেআইনি ভাবে বন্ধ ঘোষণা করেন।
সমােবেশে অবিলম্বে বন্ধ কারখানা চালু বকেয়া “বেতন ভাতা পরিশোধের আহ্বান জানানো হয় বর্তমানে ২১০ জন শ্রমিক কর্ম হারিয়ে দিশাহারা”
অন্যথায় দাবী না মানলে আগামী ১৮ই সেপ্টেম্বর ২০২২ প্রধান কলকারখানা প্রতিষ্ঠান পরিদপ্তরে অবস্থান ধর্মঘট পালন করবেন বলে ঘোষনা করেন শ্রমিকরা।




