slider

নিয়ামতপুরে চুরি হওয়া পাঁচটি ল্যাপটপ পুকুরের থেকে উদ্ধার

জনি আহমেদ,নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার বালাতৈড় উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে উদ্বোধনের আগেই রহস্যজনক ভাবে চুরি হয়ে যাওয়া ৬টি ল্যাপটপের মধ্যে পুকুর থেকে ৫ টি ল্যাপটপ উদ্ধার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আঘোর বাজারের পাশ্ববর্তী একটি পুকুর থেকে বিছিন্ন অবস্থায় ৫টি ল্যাপটপ উদ্ধার করা হয়।
জানা যায়, গত ৩১ আগষ্ট দিবাগত রাতে বালাতৈড় উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ৬টি ল্যাপটপ রহস্যনজক ভাবে চুরি হয়। ল্যাবের তালা না ভেঙ্গে, লকের নাট খুলে ল্যাবের ১৭টি ল্যাপটপের মধ্যে ৬টি ল্যাপটপ চুরি করে নেয় অজ্ঞাত চোর। বিষয়টি ভিন্নখাতে নেওয়ার জন্য দরজার লকের কাছে আগুন দিয়ে পুড়ানো হয়েছে বলে ধারনা অনেকের।
এদিকে গত কয়েক দিন যাবত বালাতৈড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা কোন ক্লাস করাচ্ছেন না বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার(১৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সরেজমিনে বালাতৈড় উচ্চ বিদ্যালয়ে গেলে দেখা যায়, মেইন গেটে তালা দিয়ে বিদ্যালয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
এ ব্যাপারে বালাতৈড় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র দেবাশীষ বলেন, গত তিনদিন যাবত বিদ্যালয়ের কোন ক্লাসে শিক্ষকরা আসছেন না। আমরা শিক্ষকদের ক্লাসের কথা বললে শিক্ষকরা বলছেন, প্রধান শিক্ষক আমাদের বেতন আটকে রেখেছে বেতন পেলেই আমরা ক্লাস নিবো।
বালাতৈড় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান বলেন, প্রধান শিক্ষক আমাদের বেতন আটকে দিয়েছে। বেতন না পাওয়ায় আমরা এখন মানবেতর জীবন যাবন করছি। এখন বেতন ভাতা পাওয়ার পরই আমরা ক্লাসে ফিরবো। বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান শাহরিয়া কয়েকদিন অসুস্থ থাকায় বিদ্যালয়ে আসতে পারেন নি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুন্নাহার বলেন, ক্ষত- বিক্ষত অবস্থায় আঘোর গ্রামের একটি পুকুর থেকে ৫টি ল্যাপটপ উদ্ধার করে পুলিশ। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মিটিংয়ে শিক্ষকদের ক্লাস নেওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু শিক্ষকরা ক্লাসে না যাওয়ায় মেইন গেটে তালা দিয়ে বিদ্যালয়ের ভিতরে অবস্থান করছেন শিক্ষার্থী ও শিক্ষকরা।
বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বালাতৈড় উচ্চ বিদ্যালয়ের সভাপতি মামুনুর রশীদ মামুন বলেন, ল্যাপটপ চুরির বিষয়ে যারা জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে বলা হয়েছে। একজন শিক্ষক কয়েকদিন অনুপস্থিতি থাকায় বেতনভাতা আটকে রয়েছে৷ তবে সামনে রবিবারের মধ্যে শিক্ষকরা বেতন ভাতা পাবে।
নিয়ামতপুর থানার অফিসার ইনর্চাজ হুমায়ূন কবির বলেন, ৬টি ল্যাপটপ এর মধ্যে ৫ টি উদ্ধার করা হয়েছে। তবে বিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হলে পুলিশ গিয়ে ঘটনাটি নিয়ন্ত্রণে আনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button