slider

লালমনিরহাটে ২৫ কেজি গাঁজা সহ একটি প্রাইভেট কার উদ্ধার

লালমনিরহাট প্রতিবেদকঃ লালমনিরহাট সদর থানা পুলিশের অভিযানে তিস্তা টোল প্লাজা এলাকায় একটি প্রাইভেট কার থেকে ২৫কেজি ২০০গ্রাম গাঁজা উদ্ধার।
মঙ্গলবার(১৩ই সেপ্টেম্বর)সকাল ০৯টায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল আলমের নির্দেশে, মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে,সদর উপজেলার তিস্তা টোলপ্লাজার কাছে সন্দেহ ভাজন একটি প্রাইভেট কার থামতে চেক পোষ্টে দ্বায়িত্বরত পুলিশ নির্দেশ দেয়, প্রাইভেট কারটি এসময় দ্রুত বেগে পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ পিছনে ধাওয়া করে।টোল প্লাজার ৩০০ গজ দুরে অজ্ঞাত চালক প্রাইভেট কারটি ফেলে রেখে পালিয়ে যায়।পুলিশ প্রাইভেট কারটি এসময় উদ্ধার করে তল্লাশি করলে, পিছন ডালায় বিশেষ ভাবে রক্ষিত ০৬টি টোপলায় ২৫ কেজি ২০০গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।লাল রংঙের প্রাইভেট কারটি জব্দ করে পুলিশ, যাহার রেজিষ্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো-গ ১৪-৯৯২৮।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল আলম মাদক উদ্ধারের কথা স্বীকার করে বলেন,লাল রংঙের প্রাইভেট কার সহ ২৫কেজি ২০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।লালমনিহাট সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ৩৬(১)সারনির ১৯(গ)
৩৮/৪১ ধারা মতে মামলা রুজু করা হয়েছে ।মামলা নং ২২ লালমনিরহাট সদর থানা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button