
হেলিয়ান্থুস, ঢাকা : শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২, ফ্রান্সের এসন (Essonne) বিভাগ থেকে নয়ন এনকে কে ইনভিট কোরেছিলো তার এসোসিয়েশন Solidarités Asie France এর মাধ্যমে বাংলাদেশ ও এশিয়াকে রিপ্রেজেন্ট করার জন্য। Solidarités Asie France হলো সামাজিক সেবা সংগঠন, ফরাসী সরকারের অনুমোদন পেয়েছে এবং রেজিস্ট্রেশন করা। এখন এটি একটি নিবন্ধিত সংস্থা এবং ফ্রান্সে বসবাসরত এশীয় অঞ্চলের অভিবাসীদের উপকারার্থে নানা কর্মকান্ডের মাধ্যমে সেবা প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
Solidarités Asie France একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও ভ্রাতৃত্বমূলক এসোসিয়েশন যা এশিয়ার অন্যান্য দেশের (বাংলাদেশ; চীন; পাকিস্তান; ভারত; আফগানিস্তান; কম্বোডিয়া; তিব্বত ) মানুষদের সাথে এবং SAF অন্যান্য অভিবাসীদের জন্যও উন্মুক্ত।
SAF থেকে আপনারা বিনামূল্যে সব ধরনের (মানবিক, সামাজিক-সাংস্কৃতিক, প্রশাসনিক, আশ্রয়বেদন, আইনী পরামর্শ) সহায়তা করে থাকে। SAF থেকে বিভিন্ন দেশের মানুষ সব সহায়তা পাচ্ছে তাদের নিজের ভাষায়।

এই ফোরামে উপস্থিত ছিল এসন বিভাগের প্রেসিডেন্ট, সংসদ সদস্য, ভিনিও সুর সেন (Vigneux sur seine) শহরের মেয়র, তাদের সামনে নয়ন এনকে তুলে দরে SAF এর কার্যক্রম উপস্থাপন করেছে, অভিবাসীদের অসুবিধা। আরো উপস্থিত ছিল নয়নের মা, ফয়সাল আহমেদ সেতু, দুলা, সালমান, তারেক। নয়ন এবং SAF এর স্বেচ্ছাসেবক জুলহাস মিলে রিপ্রেজেন্ট করা আমাদের সবুজ শ্যামল আমাদের হৃদয়ের বাংলাদেশকে, বাংলাদেশী সংস্কৃতি, গান গেয়ে মাতিয়ে তুলে ফ্রান্সের মানুষদের সিঙ্গার দীপক আর সুমন।। তারা তুলে ধরে আমাদের হৃদয়ের এশিয়ার মানুষদের, ইতিহাস, সংস্কৃতি, সবুজ সিম্বল পরিবেশ। নয়ন ফুটিয়ে তোলে এশিয়ার সৌন্দর্য, মধুময় আক্রশনিও পর্যটন স্থান। অনেক সুন্দর ভাবে উপস্থাপন করে এশিয়াকে ফ্রান্সের মাটিতে।
নয়ন এনকে Solidarités Asie France এর প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট। নয়ন এনকে হলেন প্যারিসের যুব কাউন্সিলর এবং ফ্রান্সের এসন বিভাগের কাউন্সিলর। নয়ন প্রথম বাংলাদেশী যিনি ফ্রান্সের আঞ্চলিক নির্বাচন করছেন এবং এসন বিভাগের ভিনিও সুর সেন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচন করেন। “Inter Service Migrants ” এর সামাজিক ও অর্থনৈতিক কমিটি মেম্বার, ফ্রান্সে অনিয়মিতদের নিয়মিতকরণের আন্দোলনে বাংলাদেশ ও এশিয়া অঞ্চল রিপ্রেজেন্টর।
SAF সার্ভিস প্রদান করে যাচ্ছে বিনামূল্যে যার মাধ্যমে সাহায্য পাচ্ছে শত শত মানুষ এবং এই ভাবে সার্ভিস প্রদান করবে বলে জানিয়েছে SAF এর প্রেসিডেন্ট এবং তিনি আরো বলেন সবার একটাই স্লোগান হওয়া দরকার ” সহয়তা হোক মূলনীতি, হাতে হাতে কাজ করি “।
মানবিকতা বেঁচে থাকুক সবার মাঝে।




