অসহায় শিক্ষার্থীর পাশে পদ্মাপাড়ের পাঠশালা
হরিরামপুর,মানিকগন্জ : মেয়েটির নাম লাবনী আক্তার। ছোট বেলায় মা কে হারিয়েছে। বাবা দ্বিতীয় বিয়ে করে বাড়ি থেকে চলে গেছে। দাদির কাছে থাকে লাবনী। দাদি মানুষের বাড়ি ভিক্ষা করে লাবনীর পড়াশোনা ও দুজনের খাবারের ব্যবস্থা করেন। আজ বিকালে লাবনীর পাশে গিয়ে দাঁড়ান পদ্মাপাড়ের পাঠশালার স্বেচ্ছাসেবকরা। লাবনী বর্তমানে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করেন। যেখানে একবেলা খাওয়াই তাদের জন্য কষ্টকর সেখানে পড়াশোনা চালিয়ে যাওয়া কিছুটা অসম্ভব। মেয়েটির মাসিক শিক্ষা উপকরণ ও পড়াশোনার ব্যাপারে যেকোনো সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন পদ্মাপাড়ের পাঠশালার পরিচালক মীর নাদিম হোসেন। তিনি বলেন আমরা পদ্মাপাড়ের পাঠশালা আজ থেকে মেয়েটির পড়াশোনার ব্যাপারে যেকোনো সহযোগিতা করে যাবো। আজ মেয়েটির এক মাসের শিক্ষা উপকরণও পৌছে দিয়েছে পদ্মাপাড়ের পাঠশালা।মেয়েটির বৃদ্ধ দাদি সকলকে এগিয়ে আসার অনুরোধ করেছেন।




