বাগাতিপাড়ার কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিলেন শিশু শিক্ষার্থী সাকিব

নাটোর প্রতিনিধি : নাটোরে বাগাতিপাড়ার জামনগর বাজারে রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিয়ে মহত্ত্বের পরিচয় দিয়েছে সাকিব নামের এক শিক্ষার্থী । সাকিব জামনগর ইউনিয়নের গয়লারঘোপ দারুল উমুল শফিকিয়া কওমী মাদ্রাসার চতুর্থ শ্রেণী’র ছাত্র। সে গয়লারঘোপ গ্রামের সাগর আলীর ছেলে।
শুক্রবার আনুমানিক সকাল সাড়ে ৯ টায় জামনগর বাজারের সার ব্যবসায়ি রিয়েল আহমেদ চলতি রাস্তায় ১৩ হাজার টাকা হারিয়ে ফেলে। লুঙ্গির সঙ্গে গোঁজা টাকাগুলো পড়ে যায় পথে। যখন বুঝতে পারেন টাকা হারিয়েছেন, তখন খোঁজ করেও তা আর পাননি। এনিয়ে বেশ হতাশ হয়ে পড়েছিলেন রিয়েল । শিক্ষার্থী সাকিব সাইকেল যোগে যাবার সময় জামনগর স্কুলমোড় সংলগ্ন রাস্তায় ওই টাকাগুলো কুড়িয়ে পায়। সে আধাঘন্টার মধ্যেই রিয়েল আহমেদকে টাকাগুলো ফেরত দিয়ে মহত্বের পরিচয় দেয়। এ ঘটনায় শিশু সাকিব স্থানীয়দের কাছে প্রশংসা কুড়াচ্ছেন। এবিষয়ে লোকমুখে বেশ আলোচনারও সৃষ্টি হয়েছে।
রিয়েল আহমেদ উচ্চশিক্ষা শেষে একটি ক¤পানিতে চাকুরি করার সময় সড়ক দুর্ঘটনায় একটি পা হারান।তিনি বর্তমান জামনগর বাজারে কীটনাশক ও সারের ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। রিয়েল আহমেদ টাকাগুলো পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন। সাকিব টাকাগুলো প্রকৃত মালিককে ফেরত দিতে পেরে খুশি হয়েছে।



