slider

নাটোরে ট্রেনে কাটা পড়ে সাবেক ফুটবলার স্বাস্থ্যকর্মীর মৃত্যু

নাটোর প্রতিনিধি : নাটোরে ট্রেনে কাটা পড়ে সমীর কুমার কুন্ডু (৫৯) নামে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে নাটোর রেলওয়ে স্টেশন প্লাটফর্মে রাজশাহীগামী চিলাহাটিগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। সমীর কুমার কুন্ডু নাটোর শহরের কাপুড়িয়াপট্টি এলাকার তারেকেশ্বর কুন্ডুর ছেলে এবং নাটের সদর উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগে হালসা কেন্দ্রে স্বাস্থ্য পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। নব্বইয়ের দশকে নাটোর জেলা দলের ফুটবলার ছিলেন সমীর।
সমীর কুন্ডুর ভাই তপন কুন্ডু বলেন, সকালে ছেলেকে কোচিংয়ে ক্লাস করাতে নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এরপর পুলিশের মাধ্যমে জানতে পারি, ভাইয়ের লাশ পাওয়া গেছে । কী কারণে আÍহত্যা করেছেন ধারণা করতে পারছি না। নাটোর রেলওয়ে স্টেশনে কর্মরত স্টেশন মাস্টার রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, শনিবার সকাল ৮টার দিকে তিতুমীর ট্রেন প্লাটফর্ম ছেড়ে যাওয়ার পরে ১ নম্বর লাইনে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন একটি মরদেহ পড়ে থাকতে দেখতে পায়ন স্থানীয়রা। পরে বিষয়টি নাটোর ফায়ার সার্ভিস ও সান্তাহার রেলওয়ে থানায় জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে লাইনের ওপর থেকে মরদেহটি উদ্ধার করেন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আÍহত্যা করেছেন।
সান্তাহার রেলওয়ে থানার ওসি শফিউল আযম জানান, খবর পেয়ে নাটোরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। লাশ ময়না তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button