slider

বাগাতিপাড়ায় বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় রহিমা বেগম নামের এক বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার লক্ষণহাটি এলাকায় বাড়ির সামনের সড়কের ছোট একটি গাছের সাথে মৃতদেহটি মাটিতে হাঁটু গেড়ে বসা এবং গলায় ফাঁস দেয়া অবস্থায় ছিল। ৭০ বছর বয়সী রহিমা বেগম ওই এলাকার মৃত আব্দুর রহমানের স্ত্রী।
পুলিশ সুত্রে জানাযায়, ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠে তার বড় ছেলে মজিবর। মায়ের ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ঘরে ঢুকে মাকে না পেয়ে চিৎকার করে ডাকাডাকি শুরু করলে ছোটভাই শরিফুল বেরিয়ে আসে। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির সামনে ছোট একটি গাছের সাথে হাঁটু গেড়ে বসা এবং দড়ি দিয়ে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় মায়ের মৃতদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে এখনো কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button