slider

নিখোজের দুদিন পর আত্রাই নদী হতে নাদীমের ভাসমান মরদেহ উদ্ধার

চিরিরবন্দর প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলার আত্রাই নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ যুবক নাদিমের মরদেহ দুইদিন পর পাঁচবাড়ী ব্রীজের নিচে উদ্ধার করেছে পাঁচবাড়ী এলাকাবাশী ও কোতয়ালী থানা পুলিশ।
দুইদিন আগে বীরগাঁও এলাকায় তলিয়ে নিখোজ ছিল এই যুবক ।
দিনাজপুর সদর ৫ নং শশরা ইউনিয়নের ৯ নং ওয়াড মেম্বার হুমায়ুন কবির আনাফ জানান, “সকাল ৮ টায় পাঁচবাড়ী ব্রিজের নিচে একজনের মরদেহ নদিতে ভেসে যাওয়া দেখতেদে পায় পাঁচবাড়ী এলাকার লোকজন,
বিষয়টি আমাকে অবগত করলে সঙ্গে সঙ্গে আমি দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশকে মোবাইল ফোনে বিষয়টি অবগত করি”।
মৃত্যু নাদিমের চাচাতো ভাই আখতারুজ্জামান জানান,”গত শনিবার দুপুর ১২ টায় প্রথমে পাঁচ বন্ধু মিলে আত্রাই নদীতে গোসল করেতে নামেন, চারজন গোসল করে চলে আসেন”। নাদিম নদিতেই গোসল করেন। দুপুর ১ টার সময় প্রতিবেশি দুই জন গোসল করেতে গিয়ে দেখেন নাদিম স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে নিখোজ হয় যায়।
সঙ্গে সঙ্গে এলাকাবাশী ও পরিবারের সবাই আমরা খুঁজা খুঁজি করেতে থাকি অবশেষে নাদিমকে পাওয়া যায়নি। সোমবার সকালে মোবাইল ফোনে জানতে পারি পাঁচবাড়ি নদীতে একজনের মৃত্যুর খবর। এখন আমরা সবাই এসে দেখী আমার চাচাতো ভাই নাদিম।
কোতয়ালী থানার পুলিশ জানান, “শনিবার আত্রাই নদীর বীরগাঁও এলাকায় তিন বন্ধুর সাথে গোসল করতে নামেন নাদিম। গোসলের সময় স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে নিখোঁজ ছিল সে। দুইদিন পর আজ সুন্দরবন ইউনিয়ন থেকে শশরা ইউনিয়নে সোমবার সকালে একই নদীর পাঁচবাড়ী এলাকায় তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন মেম্বার হুমায়ুন কবির আনাফ। এলাকাবাসী ওস্বজনরা লাশ উদ্ধার করেছেন। অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে তুলে দেওয়া হয়েছে”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button