ডিএফএ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে হরিরামপুরের এস এস ক্লাব

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজনে বেলায়েত হোসেন খান ডিএফএ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে হরিরামপুরের সাকুচিয়া এস এস ক্লাব।
২৪ আগস্ট (বুধবার) বিকেলে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে দাশড়া পল্লী মঙ্গল সমিতিকে ট্রাইবেকারে ৪-২ গোলে পরাজিত করে ফাইনালে উঠে এস এস ক্লাব। আগামী ২৬ আগস্ট ফাইনালে এস এস ক্লাবের প্রতিপক্ষ মানিকগঞ্জ সিটি ক্লাব।
এস.এস ক্লাবের অফিসিয়াল স্পনসার সাবেরা রফিক ফাউন্ডেশনের পরিচালক ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, “এস.এস.ক্লাব ফাইনালে উঠায় ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়দের অভিনন্দন। সার্বিক সহযোগিতার জন্য সাবেরা রফিক ফাউন্ডেশন এস.এস ক্লাবের পাশে আছে এবং থাকবে।”
এস.এস ক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম জসিম বলেন, “আমরা দীর্ঘ দিন যাবত ফুটবল নিয়ে কাজ করে যাচ্ছি আজকের জয় তার ই অংশ মাত্র। আগামীতে মানিকগঞ্জের ফুটবলে আমরা আরও সাফল্য আশা করছি।”




