slider
ঘিওর সরকারি কলেজ ছাত্রলীগের মোমবাতি প্রজ্জোলন

সোহেল রানা, মানিকগঞ্জ : ২০০৪ সালের ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টায় বর্বরোচিত গ্রেনেড হামলা ঘটনায় নিহত শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেছে ঘিওর কলেজ ছাত্রলীগ। ২১ আগস্ট রবিবার প্রথম প্রহর ১২:০১ মিনিটে উপজেলা চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জোলনের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করা হয়। ঘিওর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সালাউদ্দিন অপু এর নেতৃত্বে ঘিওর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আসাদুল ইসলাম ও মহিয়ার রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক সৌরভ মজুমদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ মিয়া সহ আরো অনেকে এ প্রজ্জোলন ও শ্রদ্ধাঞ্জলিতে অংশগ্রহণ করে।




