slider

নিয়ামতপুরে স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার ১৯ আগষ্ট বিকেল ৫টায় ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন উপজেলা স্বেচ্ছাসেবক দল।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ন আহাবয়ক শহিদুল ইসলাম সাথীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ মোস্তাফিজুল রহমান।
প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ইসাহাক আলী সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক গোলাম মোর্শেদ।
নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সভাপতি জিএম কাউসারুল ইসলাম রতনের উপস্থাপনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের সহ-সভাপতি ও নিয়ামতপুর উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সফিউল্লাহ সোনার, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দিয়ানুদ্দিন, সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন কাজী, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য রাসেল মন্ডল রনি, জেলা যুবদলের সদস্য সামাদ সোনার, আইনুল হক মেম্বার, পাড়ইল ইউপির বিএনপি নেতা আব্দুল মান্নান, শ্রীমন্তপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মাহবুবুজ্জামান, ক্ইাউম মন্ডল, দোলন সোনার, আনোয়ার হোসেন, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দিয়ানুদ্দিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইসতিকিয়ার শুভসহ নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button