slider

করোনা শনাক্ত ২৫৯, আরও একজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৫৯ জন। আগের দিন এই সংখ্যা ছিল ২২৬ জন। ২৫৯ জনের মধ্যে রাজধানীতেই ১৫৩ জন শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৪ দশমিক শূন্য ৯ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৪ দশমিক ৩২ শতাংশ। ২৪ ঘণ্টায় একজন নারীর মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩১৪ জনে। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ২০ লাখ ৯ হাজার ১২৯ জন। গত ২৪ ঘণ্টায় ৪১৫ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৫১ হাজার ৭৩৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৮০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৩৫৫টি নমুনা সংগ্রহ এবং ৬ হাজার ৩৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ ৮৩ হাজার ৫৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক শূন্য ৯ শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৭১১ জন এবং নারী ১০ হাজার ৬০৩ জন।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ১৫৩ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ২২০ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৭ জন, রাজশাহী বিভাগে ১১ জন, রংপুর বিভাগে শূন্য, খুলনা বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ১ জন রোগী শনাক্ত হয়েছন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button