slider

নাটোরে যুব ও ছাত্র অধিকার পরিষদের মানববন্ধনে আওয়ামী লীগ-ছাত্রলীগের বাধা

নাটোর প্রতিনিধি : নাটোর সদর উপজেলায় যুব অধিকার পরিষদের সদস্য নিহত নুরসাত প্রামানিকের হত্যার বিচার দাবিতে নাটোরে মানববন্ধনে বাধা প্রদান করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
আজ বিকেলে ৪টার দিকে কেন্দ্রীয় মসজিদের সামনে মানববন্ধন করতে গেলে বাধা প্রদান করে তারা। এসময় তাদের ব্যানার ও মাইক কেড়ে নিয়ে ছত্রভঙ্গ করে দেয় তারা।
এরআগে জেলা যুব ও ছাত্র অধিকার পরিষদের ব্যানারে কেন্দ্রীয় মসজিদের সামনে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
এসময় বক্তব্য দেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক আতাউল্লাহ, অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মেহেদি হাসান সহ দলটির নেতা কর্মীরা।
এসময় তারা যুব অধিকার পরিষদের সদস্য নিহত নুরসাত প্রামানিকের হত্যার বিচার দাবি করে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button