রাজারহাটে বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী পালিত

আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বঙ্গমাতা বেগম ফজিলাতুন ন্নেছা এর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন ন্নেছা মুজিব পদক প্রদান অনুষ্ঠান ২০২২ সরাসরি সম্প্রচার অনুষ্ঠান ভিডিও কনফারেন্স মাধ্যেমে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা। এই প্রতিপাদ্যের আলোকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন ন্নেছা এর গভীর ভাবে সম্মরনে আলোচনা সভা ও রুহের মাগফেরাত কামনা করে, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন,রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার জনাবা নূরে তাসনিম। উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব আশিকুর রহমান সাবু মন্ডল, রাজারহাট থানার অফিসার ইনচার্জ জনাব রাজু সরকার, কৃষি কর্মকর্তা জনাবা সম্পা আক্তার, প্রাথমিক শিক্ষা অফিসার জনাব নজরুল ইসলাম, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ ও মহিলা অধিদপ্তর কর্মকর্তা জনাবা জয়ন্তী রানী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ ও সোসাল মিডিয়া হিসাবে উপস্থিত ছিলেন, রাজারহাট প্রেস ক্লাব এর সভাপতি জনাব সরকার অরুণ যদু, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব রাজারহাট উপজেলা সভাপতি জনাব আশিকুর রহমান লিমন ও সাধারণ সম্পাদক জনাব মো: দুলাল হোসেন প্রমূখ।
সভাপতি তার আলোচনার শেষে অসহায় ও দু:স্হদের মধ্যে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করেন।




