slider

অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে সেনা অভিযান অব্যাহত রাখার দাবি-দীপংকর তালুকদার

মোঃ হাবীব আজম, রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি জেলার নানিয়ারচরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সকল শহীদের স্মরণে উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আলোচনা সভার আয়োজন করা হয়।
০৭ আগস্ট (রবিবার) সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এতে নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন খাদ্য মন্ত্রালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি ২৯৯ নং আসনের এমপি দীপংকর তালুকদার। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিল নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা, জেলা পরিষদের সদস্য আইসুই ছাইন চৌধুরী ও ইলিপন চাকমাসহ দলটির নেতা কর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, পাহাড়ে যারা অবৈধ অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি করে তাদের অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসন ও সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকুক এবং আমরা এই অভিযানের সফলতা কামনা করি। বক্তব্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেছা মুজিবসহ জাতীয় শোক দিবস ১৫ আগস্টে সকল শহীদদের স্মৃতি স্মরণে আলোকপাত করে বিস্তারিত বক্তব্য রাখেন দীপংকর তালুকদার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button