sliderশিরোনামসুস্থ থাকুন

২৪ ঘণ্টায় আরও ২৫৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। আগের দিন এই সংখ্যা একই ছিল। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন রোগী শনাক্ত দাঁড়িয়েছে ২৫৩ জনে। আগের দিন এই সংখ্যা ছিল ২৭৮ জন। ২৫৩ জনের মধ্যে রাজধানীতেই ১২১ জন শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৫ দশমিক শূন্য ৬ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৫ দশমিক ১৪ শতাংশ। নতুন মৃত্যু নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩০২ জনে। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ২০ লাখ ৬ হাজার ৮৯৯ জন। গত ২৪ ঘণ্টায় ৯৩৩ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৪৬ হাজার ৭৬২ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৮০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯৭০টি নমুনা সংগ্রহ এবং ৫ হাজার ২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এখন পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ ৩৫ হাজার ৭৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক শূন্য ৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ২ জন পুরুষ মৃত্যুবরণ করেছেন। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৭০৫ জন এবং নারী ১০ হাজার ৫৯৭ জন। ২৪ ঘণ্টার মৃত্যুর তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের ১ জন মারা গেছেন। মৃত্যুবরণকারীদের ১ জন রাজশাহী বিভাগের, ১ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা রয়েছেন।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ১২১ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ১৪৬ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ১ জন , খুলনা বিভাগে ১১ জন, বরিশাল বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ১২ জন রোগী শনাক্ত হয়েছন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button