slider

মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজে বৃক্ষ রোপণ ও আলোচনা সভা

মানিকগঞ্জ সংবাদদাতা : মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজে প্রাণ প্রকৃতি রক্ষায় ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদের দায়িত্ব আছে এই বিষয়ে আলোচনা সভা ও বৃক্ষরোপণ করা হয়। দুইশতাধিক শিক্ষার্থী উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. মোঃ মাহবুবুর রহমান, অধ্যক্ষ, সরকারি মহিলা কলেজ, মানিকগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য বিশিষ্ট সমাজকর্মী, পরিবেশবাদি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, পরিবেশ ভাবনা বিষয়ে বক্তব্য রাখেন বারসিক মানিকগঞ্জ অঞ্চলে সমন্বয়কারি বিমল চন্দ্র রায়, বৃক্ষ রোপণ কার্যক্রমে অংশ গ্রহণ করেন সবুজ পরিবেশ আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি রাজ্জাক হোসেন রাজ ও ইয়ূথ গ্রীন ক্লাবের যুগ্ম আহবায়ক ও জেলা স্বাস্থ্য যুব অধিকার ফোরামের সমন্বয়কারি মিজানুর রহমান হৃদয়। সভাপত্বি করেন কলেজ শিক্ষার্থী ও জেলা স্বাস্থ্য অধিকার যুব কিশোরি ফোরামের সভাপতি বৃষ্টি চক্রবর্তী। সন্মানীত শিক্ষকমন্ডলী ও বারসিক কর্মকর্তা রাশেদা আক্তার সহ অন্যান্যরা অংশগ্রহন করেন। সভা শেষে কয়েকটি ফলজ, সৌন্দয্যবর্ধক বৃক্ষরোপন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button