slider

বানিয়াজুরীতে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ :মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী সরকারি স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা এগারোটায় প্রতিষ্ঠানের ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আওলাদ হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, নবীন বরণ উদযাপর কমিটির আহ্বায়ক প্রভাষক মোঃ তারা মিয়া, সিনিয়র শিক্ষক মোনায়েম হোসেন, মোঃ হেলাল উদ্দিন, মোঃ নাজিম উদ্দিন, মোঃ খায়রুল ইসলাম প্রমুখ।

বিভিন্ন শ্রেণীতে ভর্তি হওয়া নবীন ও এসএসসি পরীক্ষার্থী বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন শিক্ষার্থী সামিহা রহমান বর্ণ ও অনিক রাজবংশী। এ সময় নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজের অধ্যক্ষ।পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button