শিবগঞ্জ( চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি সহায়তার চাল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলার হাসানপুর লক্ষ্মীপুর পাকা উচ্চ বিদ্যালয় মাঠে এ চাল বিতরণ করা হয়। চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।
এ সময় জেলা প্রশাসক বলেন, নদীভাঙন রোধে সরকারের পরিকল্পনা রয়েছে। পদ্মা নদীতে স্থায়ী বাঁধ নির্মাণের পাশাপাশি বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা করেছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে নদীভাঙন কমার পাশাপাশি বসতবাড়ি ও কৃষিজমি রক্ষা করা সম্ভব হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, পাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেকসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
সরকারি এ সহায়তা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাময়িক খাদ্যসংকট মোকাবিলায় সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা জানান।




