slider

খুন, সন্ত্রাস ও সংঘাত বন্ধের দাবীতে বাঘাইছড়িতে ইউপিডিএফের বিশাল মানববন্ধন

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় জেএসএস সন্তু লারমা দলের খুন সন্ত্রাস ও ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের দাবীতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ইউপিডিএফ প্রসীত প্রন্থি দুই সংগঠন সাজেক নারী সমাজ ও পার্বত্য নারী সংঘ। ২৪ জুলাই রবিবার সকাল ৯ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলার সাজেক মাচালং, বাঘাইহাট বালুমুড়া, বঙ্গলতলী বালুখালী এলাকায় এক যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এতে আনুমানিক এক হাজার ইউপিডিএফ কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। মানববন্ধনে নারী নেত্রী রুপসা চাকমার চঞ্চলনায় বক্তব্য রাখেন উর্মীলা চাকমা পার্বত্য নারী সংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য।
পার্বত্য নারী সংঘ বাঘাইছড়ি উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সবিতা চাকমা, অন্নেশা চাকমা পার্বত্য নারী সংঘ সভাপতি বাঘাইছড়ি উপজেলা শাখা।
সুচনা চাকমা সদস্য পার্বত্য নারী সংঘ বাঘাইছড়ি উপজেলা শাখা।
বক্তারা জেএসএস সন্তু দলের সভাপতি জোতিন্দ্রো বধি প্রিয় চাকমা ওরফে সন্তু লারমার প্রতি অনতিবিলম্বে পাহাড়ে খুন, গুম, অপহরণ, চাঁদাবাজি ও ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের দাবী জানান। এছাড়াও সাজেক অঞ্চলের বিভিন্ন জায়গায় মানববন্ধনে আশা লোকজন ও গ্রামের কারবারিদের জেএসএস সন্তু দলের সন্ত্রাসী কর্তৃক হুমকি ধমকি, বাধা প্রধান মানববন্ধনে অংশ নেয়া লোকদের ৫০০০ টাকা জরিমানার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এদিকে একই দাবীতে খাগড়াছড়ির দিঘিনালায় মানববন্ধন ও বিক্ষোভ করে ইউপিডিএফ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button