slider

দৌলতপুরে সমাবেশে উপহার পেল গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা

সোহেল রানা, মানিকগঞ্জ : নির্বাচনী দায়িত্ব পালন, করোনা মোকাবেলা, কৃষি কাজে সহযোগিতা সহ ধর্মীয় অনুষ্ঠানে সামাজিক নিরাপত্তা কাজে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে যাচ্ছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পুরুষ ও নারী সদস্যরা। সর্বত্র শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্বা কাজে নিয়োজিত থাকায় ভাল কাজের অবদানের স্বীকৃতি স্বরূপ সদস্যদেরকে উৎসাহিত করতে ৮ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যকে বাইসাইকেল, ১০ জনকে ছাতা এবং ১২ জনকে শাইনপুকুরের প্লেট পুরস্কার প্রদান করাা হয়। এছাড়া পরবর্তী কার্যক্রমে ভাল কাজে উৎসাহিত করতে গরীব দুস্থ সদস্যদেরকে আর্থিক সুবিধা প্রদান করা হবে বলেও সমাবেশে জানানো হয়।
মানিকগঞ্জের দৌলতপুরে আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নিয়ে উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা (মুক্তা)’র সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডান্ট এফতেখারুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফিরোজা আফরোজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ্্ আলম সিদ্দিকী, অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button