ধামরাইয়ে নৌভ্রমনে বংশী নদীতে নিখোঁজ কুয়েত প্রবাসীর লাশ উদ্ধার
ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বংশী নদীতে নৌকা ভ্রমনে গিয়ে ডিজে গান বাজিঁয়ে নাচ গান ও আনন্দ উল্লাস করার সময় হঠাৎ নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ১৭ ঘন্টা পর রাব্বি হোসেন (২৪) নামে প্রবাসী যুবকের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। শুক্রবার রাত ৯টার দিকে ধামরাইয়ের কাকরান সেতুর নিচে প্রবল স্্েরাতে নিখোঁজ হন তিনি। ১৭ ঘন্টা পর গতকাল শনিবার দুপুর ২ টায় বংশী নদীর ধামরাইয়ের ছয়বাড়িয়া এলাকা থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
রাব্বি হোসেন ধামরাই পৌরসভার কুমড়াইল মহল্লার হুমায়ুন কবিরের ছেলে। সে কয়েক মাস আগে কুয়েত থেকে দেশে ফিরেছিলেন।
জানা গেছে, ধামরাই পৌর এলাকার কয়েকজন বন্ধুর সঙ্গে শুক্রবার বিকেলে বংশী নদীর কাকরান এলাকায় ভ্রমনে বের হন। ভ্রমনের শেষ পর্যায়ে রাত ৯টায় গান বাজনা আনন্দ উল্লাস চলছিল তাদের। হঠাৎ করেই কাকরান ব্রীজের নিচে প্রবল ¯্রােতে কাছে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন ভ্রম রাব্বি হোসেন। ওই সময় তাকে স্থানীয় লোকজন ও ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক খোঁজাখুজি করেন। কিন্তু তাকে উদ্ধার করতে পারেনি।
ধামরাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল রানা জানান, গতকাল শনিবার সকাল সাড়ে ৬ টা থেকে ঢাকা থেকে আগত ৫ সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার অভিযানে নামেন। দুপুর ২ টার দিকে বংশী নদীর ধামরাইয়ের ছয়বাড়িয়া এলাকা থেকে নিখোঁজ রাব্বির লাশ উদ্ধার করা হয়।




