slider

বঙ্গবন্ধুর জীবনাদর্শ অনুস্মরণের আহবান খাদ্যমন্ত্রীর

জনি আহমেদ,নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন,
বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ কর্মসূচি নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে জানতে সাহায্য করবে। এসময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুস্মরণ করে জীবন গড়তে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
তিনি আজ রবিবার দুপুরে নিয়ামতপুর পরিষদের নব নির্মিত হল রুমে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষাসপ্তাহ ২০২২ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে।
উপজেলা নির্বাহি অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আইউব হোসাইন মন্ডল ও ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম।
পরে মন্ত্রী বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ী ও উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিষ্ঠানের মাঝে সনদ ও ক্রেস্ট তুলে দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button