slider

ওষুধ কোম্পানীর প্রতিনিধিদের হেনস্থার প্রতিবাদে সিংগাইরে মানববন্ধন

সিরাজুল ইসলাম, সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধি : রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক কর্তৃক ওষুধ কোম্পানীর কতিপয় প্রতিনিধিকে লাঞ্চিত ও হেনস্থার প্রতিবাদে ওই পরিচালকের বিচারের দাবীতে সারাদেশের ন্যায় সিংগাইরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা গেইটের সামনে এ কর্মসূচীর আয়োজন করে সিংগাইর উপজেলা ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)। এ সময় সংগঠনটির সভাপতি ও মেডিকন ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে বিকন ফার্মার প্রতিনিধি মো. মিলন হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক ও নিপা ফার্মার এরিয়া ম্যানেজার তারেক মাহমুদ, নাভানার অহিদুল ইসলাম, হেলথ কেয়ারের হুমায়ুন কবীর ও দি একমি’র আলমগীর হোসেন প্রমুখ।
বক্তারা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকসহ জড়িতদের তীব্র নিন্দা জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে জনসম্মুখে ক্ষমা প্রার্থনা ও অপসারনের জোর দাবী জানান সরকারের প্রতি। অন্যথায় শান্তিপূর্নভাবে কঠোর আন্দোলনের কথাও বলেন সংগঠনটির নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করে কর্মসূচী সমাপ্তি ঘোষনা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button