slider

রাঙামাটিতে ৬ রুটে যাত্রীবাহি লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত

মোঃ হাবীব আজম, রাঙামাটি : সোমবার সকাল থেকে রাঙামাটির ৬টি রুটে যাত্রীবাহি লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সীমান্তের ওপারের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির প্রবল ¯স্রোতের কারনে দূর্ঘটনার আশঙ্কায় সোমবার সকাল থেকে রাঙামাটির অন্তত ছয়টি নৌ-রুটে যাত্রীবাহি লঞ্চ চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীন নৌ চলাচল যাত্রী পরিবহণ সংস্থা রাঙামাটি জোন কর্তৃপক্ষ।
রোববার দিবাগত রাতে সংগঠনটির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি মুঠোফোনের মাধ্যমে নিশ্চিত করেছেন যাত্রীবাহি লঞ্চের মালিক গিয়াস উদ্দিন আদর।
তিনি জানান, কয়েকদিনের টানা বর্ষনে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারনে সুবলং চ্যানেলের উপর দিয়ে প্রবল ¯স্রোতের মাধ্যমে ঢলের পানি নামছে। আরো কয়েকদির বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই রুটটি ছাড়া অন্যকোন স্থান দিয়ে লঞ্চ যাতায়াত করতে পারেনা।
তাই নিজেদের জান-মালের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা সর্বসম্মতিক্রমে সোমবার সকাল থেকে যাত্রীবাহি লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button