slider

শার্শা সীমান্ত থেকে ১০ কোটি টাকার ১০৬ পিচ সোনার বার সহ যুবক আটক

জাহিদ হাসান,শার্শা : শার্শা সীমান্ত এলাকা থেকে ১২ কেজি ৫০০ গ্রাম ওজনের ১০৬ পিচ স্বর্ণের বারসহ সাজু আহমেদ (১৯) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৪৯ বিজিবি সদস্যরা।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর ৩ টার সময় শার্শা উপজেলার কাশিপুর সীমান্তের ব্যাংদা এলাকা থেকে সোনার এই বিশাল চালান আটক করা হয়।
আটককৃত আসামি হলেন, চৌগাছা উপজেলার বড় কাবিলপুর গ্রামের মৃত আব্দুল সালামের ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বিকাল ৫টার সময় এক সাংবাদিক সম্মেলনে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শার্শা কাশিপুর সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান যাবে। এমন সংবাদের ভিত্তিতে কাশিপুর সীমান্তে ব্যাংদা নামক এলাকায় অভিযান চালিয়ে সন্দেহ ভাজন এক বাইসাইকেল আরোহিকে গতিরোধ করা হয়। এসময় তার দেহ তল্লাশি করলে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১২ কেজি ৫০০ গ্রাম ওজনের ১০৬ পিচ স্বণের বার্র সহ তাকে আটক করা হয়। এছাড়া উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১০ কোটি ১০ হাজার টাকা। আটককৃত আসামি বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হবেও বলে তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button