slider
রংপুরে ইউপি চেয়ারম্যানদের গ্রাম আদালত বিষয়ে প্রশিক্ষণ
রংপুর ব্যুরো: বাংলাদেশ গ্রাম আদালত সঞ্চয়িকরন (দ্বিতীয় পর্যায়ে) প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ এর আওতাধীন রংপুর জেলার প্রকল্প,র্ভুক্ত নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগদের গ্রাম আদালত বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশিক্ষনটি উদ্ধোধন করেন রংপুর জেলা প্রশাসক মোঃ আসিব আহসান। উক্ত প্রশিক্ষনে স্থানীয় সরকার উপপরিচালক মোছাঃ জিলুফা সুলতানা,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন,এবং মোঃ আমির হোসেন,ন্যাশনাল কনসালটেন্ট, এভিসিবি ২ প্রকল্প, ইউএনডিপি, ঢাকা সকল বিষয়ে সেসন পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটিটের ইএএলজি প্রকল্প মতিউর রহমানসহ জেলার ৫ উপজেলার ৪১ জন ইউপি চেয়ারম্যানগণ।




