slider

ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মানিকগঞ্জের হরিরামপুরের ঐতিহ্যবাহী ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
১৮ জুলাই (সোমবার) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে লেবু হাসান ৪৯৯ ভোট, শ্যামল কুমার সরকার ৪৭৭ ভোট, মিজানুর রহমান শিকদার ৪১৭ ভোট ও মহীউদ্দীন খান মঞ্জু ৩৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়াও অন্যান্যদের মধ্যে, মোঃ নজরুল ইসলাম ২৫৩ ভোট, মোঃ পলাশ মিয়া ৩৫২ ভোট, মোঃ রফিকুল ইসলাম ১৪২ ভোট, মোঃ শফিউদ্দিন ১৩৬ ভোট ও আখেজউদ্দীন আক্কাস ৩৩ ভোট পান।
নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ কামরুল ইসলাম জানান, “শতভাগ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে ভোটার উপস্থিতি আশানুরূপ কম ছিল।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button