slider

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে গৌরীপুরে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সোমবার দাউদকান্দি গৌরীপুর আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান সম্পন্ন হয়। কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি আল এমরান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন হাজারীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন ভুইয়া, দাউদকান্দি উপজেলার আহবায়ক কামরুজ্জামান ফকির, হোমনা উপজেলার আহবায়ক ভিপি অহিদুজ্জামান মোল্লা, চান্দিনার আহবায়ক ডা.মোঃ সাইফুল্লাহ বাপ্পি,বিএনপি নেতা মাইনুল ইসলাম ঢালী,কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহবায়ক আসিফ কবির, স্বেচ্ছাসেবক দলের দাউদকান্দি উপজেলার যুগ্ম আহবায়ক হোসাইন মোঃ শিপন তালুকদার,তিতাসের ইসমাইল হোসেন, হোমনার মোঃ ইব্রাহিম, দেবিদ্বারের দেলোয়ার হোসেন, চান্দিনার মোঃ ফারুক, মেঘনার এমএম ওয়াকিল মাহমুদ ও দাউদকান্দি পৌর আহবায়ক মোঃ কামাল হোসেন প্রমুখ। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন দাউদকান্দি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সেলিম হাজারী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button