slider

ধামরাইয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বিদ্যুৎস্পর্শে রোহান (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ধামরাইয়ের আমতা ইউনিয়নের বাউখন্ড গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র রোহান বাউখন্ড গ্রামের বাদশা মিয়ার ছেলে। সে বাউখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
এলাকাবাসী জানান, রোহান তার ভাই হৃদয়সহ কয়েকজনের সঙ্গে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলাধুলা করছিল। এসময় স্থানীয় সেলিম হোসেনের পোল্ট্রি ফার্মের নিচু তাড়ে জড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাত ৮টায় ধামরাইয়ের কাওয়ালিপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে রয়েছি। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ দিলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button