slider

সাংবাদিক নেতা আনোয়ার সাটুরিয়ায় শ্রেষ্ঠ শিক্ষক

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি : সারাদেশে একযুগে অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় শিক্ষা ও সাংস্কৃতি দিবস। এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় ১৯টি হাইস্কুল, দুটি কলেজ ও চারটি দাখিল মাদরাসার শিক্ষককে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত প্রশিক্ষণ ও বিভিন্ন যোগ্যতার ভিত্তিতে শ্রেষ্ঠ শিক্ষকের স্থান অর্জন করেন বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষক মোঃ আনোয়ার হোসেন।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন আরার সভাপতিত্বে যাচাই বাছাই কমিটি মোঃ আনোয়ার হোসেনকে উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক ২০২২ হিসাবে নির্বাচিত করেন। পরে বৃহ্স্পতিবার মানিকগঞ্জ জেলায় জেলা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন প্রতিযোগীতায় অংশ গ্রহণের জন্য তার প্রয়োজনীয় কাগজপত্র জেলা শিক্ষা অফিসে পাঠান।
মোঃ আনোয়ার হোসেন ১৯৮৭ সালে সাটুরিয়া আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় হতে এসএসসি, ১৯৮৯ সালে দেবেন্দ্র কলেজ হতে এইচএসসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেতে ১৯৯৩ সালে অনার্স ও ১৯৯৪ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
পরে বিএড শিক্ষায় প্রথম শ্রেণী লাভ করেন। মোঃ আনোয়ার হোসেন শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকার পাশাপাশি সাংবাদিকতাও করেন।
তিনি দৈনিক ‘ভোরের দর্পণ’ পত্রিকায় কর্মরত আছেন। সাটুরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন প্রেসক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য। তার এই কৃতিত্বে সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও সম্পাদক মোঃ সোহেল রানাসহ প্রেসক্লাবের সকল সদস্য তাকে অভিনন্দন জানিয়েছেন।
অপর দিকে বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button