সাংবাদিক মুক্তার হোসেনের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ দৈনিক মানবজমিন পত্রিকার দাউদকান্দি প্রতিনিধি মোঃ মুক্তার হোসেনের উপর হামলাকারীদের আটক ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মঙ্গলবার দুপুরে দাউদকান্দি থানার উল্টা পার্শ্বে স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিদের অংশ গ্রহণে এক বিরাট মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মুক্তার হোসেন সোমবার বিকেলে উপজেলা থেকে বেরিয়ে নিজ বাড়ি যাওয়ার পথে দূর্বৃত্তদের দ্বারা আক্রান্ত হয়ে রক্তাক্ত জখম হয়ে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর চিকিৎসাধীন রয়েছেন। এঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক এম এ করিম সরকার। সাংবাদিকদের মাঝে বক্তব্য রাখেন মোহাম্মদ আলী শাহীন, রাশেদুল ইসলাম লিপু, ওমর ফারুক মিয়াজী, লিটন সরকার বাদল, শরীফ প্রধান ও হোসেইন মোহাম্মদ দিদার। হামলার ঘটনায় বিচার দাবি করে আরো বক্তব্য রাখেন পৌর সভার প্যানেল মেয়র মোঃ রকিব উদ্দিন রকিব ও উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন। সংহতি প্রকাশ করে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের উদীয়মান সমাজ সেবক হাজ্বী আলী আহম্মেদ মিয়াজি।



