ধামইরহাটে র্যাবের অভিযানে গাঁজাসহ ব্যবসায়ি আটক
আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ১কেজি ৮শত গ্রাম গাঁজাসহ মো. মিঠু (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। সোমবার (১৬ মে) দুপুর ২টায় উপজেলার কোকিল ডাঙাপাড়া নামক এলাকার রাস্তা থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী মনিপুর নামক এলাকার মৃত ইদ্রীস আলীর ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানান, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে উপজেলার কোকিল এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ঘটনাস্থল থেকে ১কেজি ৮শত গ্রাম গাঁজাসহ আসামি মিঠুকে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি দীর্ঘদিন বিভিন্ন জেলা উপজেলায় মাদক কারবারিদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। পরে আসামির বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে আসামিকে জেলা কোর্ট হাজতে প্রেরণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানান।




