রাজারহাটে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন উমর মজিদ ইউনিয়ন
আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম, প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব -১৭)-২০২২ এর ফাইনাল ম্যাচে ০২/০১ গোলে রাজারহাট ইউনিয়নকে পরাজিত করে, উপজেলায় চ্যাম্পিয়ন হয়েছে উমর মজিদ ইউনিয়ন।
শনিবার রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এসময় রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকলিমা বেগম, রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম সাবু মন্ডল , রাজারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক, উমর মজিদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসানুল হক (আদিল) সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এর পূর্বে গত ৮মে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) ২০২২ এর উদ্ধোধন করা হয়েছিল।




