slider

হরিরামপুরে সয়াবিন তেল মজুত করার দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে সয়াবিন তেল মজুত ও বেশি দামে বিক্রি করার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১১ মে (বুধবার) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
জানা যায়, অতি মুনাফার লোভে অবৈধভাবে তেল মজুত করায় তিন প্রতিষ্ঠানকে ১,১৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে ঝিটকা বাজারের কাওসার স্টোর এ বোতলজাত তেল পাওয়া না গেলেও গোডাউনে গিয়ে মিলেছে খোলা তেল। প্রায় সকল ব্রান্ডের বোতলজাত তেল যা নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে বিক্রিয় করছে খোলা তেল হিসেবে। এর কারণে কাওসার স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে বাজারের শাহিন বানিজ্যালয় কে ৪০,০০০ টাকা এবং সাহা ট্রেডার্স কে ২৫,০০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় অবৈধভাবে মজুত করা প্রায় ৪৫০ লিটার বোতলজাত তেল অভিযানিক দলের উপস্থিতিতে বোতলের গায়ের মূল্যে উপস্থিত ভোক্তাদের মাঝে বিক্রয় করা হয়েছে। এছাড়াও উপস্থিত ব্যবসায়ীদের বাজারে তেল সরবরাহ স্বাভাবিক রাখতে সতর্ক করা হয়।
এ অভিযানে সহযোগিতা করেন ক্যাব, মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এবিএম শামসুন্নবী তুলিপ, ৩৮ ব্যাটালিয়ন আনসার সদস্যরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button